ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য হলেও সত্যঃ আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যুবরাজ
কিন্তু এই নতুন যুগের শুরুর দিনই দেখা দিলো বিতর্ক। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের লেট মিডল অর্ডার ব্যাটার পূজা ভাস্ত্রাকারের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ রানআউটের সিদ্ধান্ত দিয়েছেন কাতারি থার্ড আম্পায়ার শিভানি মিশ্র। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুবরাজ সিং।
ঘটনা ভারত-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। অচিনি কুলাসুরিয়ার অফস্ট্যাম্পের বাইরের বল ডিপ কভারে ড্রাইভ করেই দুই রানের জন্য ছোটেন পূজা। কিন্তু দ্বিতীয় রান সম্পন্ন করার সময়ই কাভিশা দিলহারির থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দেন আনুশকা সঞ্জিবনী।
খুবই ক্লোজ কল হওয়ায় মাঠের আম্পায়ার সিদ্ধান্ত পাঠান টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে’তে বারবার দেখেও বোঝা যাচ্ছিল না পূজা পপিং ক্রিজে ঢোকার আগেই স্ট্যাম্পের বেলস উড়েছে কি না। বরং এক অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল নিরাপদে ভেতরে ঢুকেছেন পূজা।
কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রিপ্লে দেখার পর এটিকে আউট ঘোষণা দেন টিভি আম্পায়ার শিভানি। যা একদমই মেনে নিতে পারেননি ভারতের পুরুষ দলের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। তাৎক্ষণিক টুইটবার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এ বিশ্বজয়ী অলরাউন্ডার।
আম্পায়ারের কাছে অকাট্য প্রমাণ না থাকায় বেনেফিট অব ডাউট পূজার পাওয়া উচিত ছিল জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘থার্ড আম্পায়ারের দ্বারা এটি খুবই বাজে সিদ্ধান্ত হলো। এখানে অবশ্যই পূজা ভাস্ত্রাকারকে বেনেফিট অব ডাউট দেওয়া উচিত ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE