ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নাসিমের পরে হাসপাতালে ভর্তি আরেক পাকিস্তানি তারকা ব্যাটার
ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ষষ্ঠ টি-টোয়েন্টিতে খেলেন হায়দার। ম্যাচের পরই তাকে নেওয়া হয় হাসপাতালে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তখন জানানো হয়, রাতে সেখানে রাখা হবে এই তরুণকে।
ম্যাচে ১৪ বলে একটি করে ছক্কা-চারে ১৮ রান করেন হায়দার। ১৬৯ রানের পুঁজি নিয়ে ইংলিশদের বিপক্ষে পাকিস্তান হেরে যায় ৮ উইকেটে। সাত টি-টোয়েন্টির সিরিজটি এখন ৩-৩ সমতায়।
গত মঙ্গলবার রাতে বুকের সমস্যা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলার কথা একদিন পর জানায় পিসিবি।
এতে ইংলিশদের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে যান কেবল প্রথম ম্যাচটি খেলা নাসিম। আপাতত নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
কোভিড-১৯ পজিটিভ হওয়ায় নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নাসিমকে পাওয়া নিয়ে জাগে শঙ্কা। তবে পিসিবি শুক্রবার জানায়, তাকে নিয়েই সফরে যাবে পাকিস্তান।
বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজ শুরু হবে আগামী ৭ অক্টোবর। ফাইনাল দিয়ে ১৪ অক্টোবর শেষ হবে লড়াই। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।
নাসিম ও হায়দার দুইজনই আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলটির অস্ট্রেলিয়া আসরের অভিযান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE