ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দেশ ছাড়ার আগে ভক্ত দের জন্য যা বলে গেলেন তাসকিন
বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ। সেই জয়কে পুঁজি করে নিউজিল্যান্ডের মাটিতে লড়াই করতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে মাটিতে সবকিছু কঠিন হলেও জয় পাওয়া সম্ভব বলে জানিয়েছেন তাসকিন আহমেদ।
গতকাল দেশ ছাড়ার আগে জাতীয় দলের এই ফাস্ট বোলার বলেন, “আমাদের সামর্থ্য আছে। নিশ্চিত করেই বলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। সবকিছু কঠিন। কন্ডিশন, প্রতিপক্ষ…কিন্তু সব কিছুই জয় করা সম্ভব। আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউ জিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। গতবারের মতো বাছাই পর্ব খেলতে হবে না টাইগারদের। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত মূল পর্বে একটি ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ। সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচেই।
তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আছে তাসকিন আহমেদের। কিন্তু এত অল্প সময়ে বর্তমান পরিস্থিতি থেকে বিশ্বকাপ জয় লাভ করার মত দল গড়া খুবই কঠিন।
তাসকিন বলেছেন, “আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এজন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE