ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

মেয়েদের দুর্দান্ত জয়ে যা বললেন নাজমুল হাসান পাপন

২০২২ অক্টোবর ০১ ১৫:১১:১৯

মেয়েদের দুর্দান্ত জয়ে যা বললেন নাজমুল হাসান পাপন

ম্যাচ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান মেয়েরা অনেক আগে থেকেই ভালো খেলছে। তবে তাদের দিকে ঠিক মতো নজর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, “মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।”

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন করতে আজ সকালে সিলেট আসেন বিসিবির সভাপতি। টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের উদ্বোধন করেন তিনি। এরপর প্রেসিডেন্ট বক্সে বসে পুরো খেলা উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ