ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শেষমেশ কোহলির যে বিশ্বরেকর্ডে ভাগ বসালেন বাবর আজম
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করেন বাবর আজম। সেই সুবাদে সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের জার্সিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
পাকিস্তানের প্রথম তথা বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন বাবর। তার লেগেছে ৮১ ইনিংস।
ইনিংস সংখ্যার হিসেবে যা কিনা যুগ্মভাবে দ্রুততম তিন হাজারের বিশ্বরেকর্ড। ঠিক ৮১ ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে রেকর্ড গড়েছিলেন কোহলি।
বাবরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক গড়েছেন মোটে চারজন ক্রিকেটার। দুই ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া এই কৃতিত্ব রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব থেকে বেশি রান করা পাঁচ ক্রিকেটার
১. রোহিত শর্মা: ১৪০ ম্যাচের ১৩২টি ইনিংসে ৩৬৯৪ রান।
২. বিরাট কোহলি: ১০৮ ম্যাচের ১০০টি ইনিংসে ৩৬৬৩ রান।
৩. মার্টিন গাপটিল: ১২১ ম্যাচের ১১৭টি ইনিংসে ৩৪৯৭ রান।
৪. বাবর আজম: ৮৬ ম্যাচের ৮১টি ইনিংসে ৩০৩৫ রান।
৫. পল স্টার্লিং: ১১৪ ম্যাচের ১১৩টি ইনিংসে ৩০১১ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE