ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ জেনে নিন ফলাফল
শুক্রবার রাতে লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৮ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। ফলে রোমাঞ্চকর সিরিজের শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
পাকিস্তান তাদের টপঅর্ডার ব্যাটিংয়ে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে শুক্রবার। দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমার নিয়মিত উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দেয় স্বাগতিকরা। অভিষেক হয় তরুণ উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের।
তবে তাদের নিয়ে নয়, আলোচনার টেবিলে আসল চেয়ারটা দখল করে নিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্ট। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথি দল।
ওপেনিংয়ে নামা সল্ট পাওয়ার প্লেতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। ১৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি, পাওয়ার প্লেতে ৮২ রান তোলে ইংল্যান্ড। প্রথম ৬ ওভারে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সেরা সংগ্রহ।
সেখানেই থামেননি সল্ট। পরের দুই ওভারে আরও ৩৫ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয় ইংল্যান্ড। লক্ষ্য আরেকটু বেশি হলে হয়তো সেঞ্চুরিও পেয়ে যেতেন সল্ট, ৪১ বলে অপরাজিত থাকেন ৮৮ রানে। এ ইনিংসে ১৩ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।
এছাড়া অ্যালেক্স হেলস ১২ বলে ২৭, ডেভিড মালান ১৮ বলে ২৬ আর বেন ডাকেট করেন ১৬ বলে অপরাজিত ২৬ রান। পাকিস্তানের শাদাব খান ৩৪ রানে নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। দলের হাল ধরেন বাবর আজম। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান তিনি। ৫৯ বলে ৭ চার আর ৩ ছক্কায় বাবরের ইনিংসটি ছিল ৮৭ রানের। এছাড়া ইফতিখার আহমেদ করেন ২১ বলে ৩১।
৬ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ইংল্যান্ডের ডেভিড উইলি আর স্যাম কুরান নেন দুটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE