ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনের সহজ লক্ষ্য

২০২২ অক্টোবর ০১ ১০:৩২:৪৩

এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনের সহজ লক্ষ্য

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

কিছুদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালেই অবশ্য থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জ্যোতির দল।

সেই থাইল্যান্ড আবার সামনে। তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ট্রফি ধরে রাখার, ঘরে রাখার মিশন। ক’দিন আগেই থাই মেয়েদের ১১ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট পায়। এর আগে কখনো টি-টোয়েন্টিতে থাই মেয়েদের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের। ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে লাল সবুজের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ থাইল্যান্ড ১৯.৪ অভার শেষ করে ১০ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেন।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, জাহানারা আলম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ