ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আমি তো পরীক্ষা দিতে আসিনি: নাজিফা টুশি
টুশিকে ঘিরে তখন অসংখ্য টিভি ক্যামেরা। প্রশ্নও আসছিল একেকজনের কাছ থেকে একেকরকম। কিন্তু টুশি তো আর খেলার মানুষ নন। সহজ স্বীকারোক্তি তার, 'হকি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি খেলাধুলার মানুষ না। আর আমাকে সহজ সহজ প্রশ্ন করুন, আমি তো পরীক্ষা দিতে আসিনি ভাই।'
হকি নিয়ে আপনার কতটা আগ্রহ? এমন প্রশ্নের জবাবে টুশি বলেছেন, 'প্রথমত আমি খেলাধুলার মানুষ না। আমার কাজের জায়গাটা ভিন্ন। তবে হ্যাঁ, আমরা যে কোন স্পোর্টস ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমি স্পোর্টস দেখি। হকি ভালো লাগে। তবে আমাদের দেশে তো ক্রিকেটের মতো হকি নিয়ে তেমন চর্চা হয় না। এবার যে উদ্যোগ নিয়েছে সেটা হকির জন্য ভালো। আমি চাই হকি বিশ্বকাপ জিতুক। এটাই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই এনার্জিটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে।'
স্পোর্টস নিয়ে তো সিনেমা হয় বিভিন্ন দেশে। বাংলাদেশে যদি এমন কোন সিনেমা হয় তাহলে আপনি অভিনয় করবেন কি?- এমন প্রশ্নের জবাবে টুশি বলেন, 'অবশ্যই। এ কারণেই তো দেখছেন না অনুশীলন করছি শিখে রাখার জন্য (হাসি)। যদি কখনও কাজে লাগে। হলে তো খুবই ভালো। এমন যদি কোন চরিত্রে অভিনয় করতে পারি, যিনি স্পোর্টসে অবদান রেখেছেন এবং যার জীবনে স্পোর্টস রিলেটেড অনেক গল্প আছে। এমন কোন চরিত্রে যদি কাজ করতে পারি তাহলে অনেক ভালো লাগবে। সেটা যে খেলারই হোক।'
ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে হকির জনপ্রিয়তা বাড়বে উল্লেখ করে টুশি বলেছেন, 'এই আয়োজনে হকির জনপ্রিয়তা অবশ্যই বাড়বে। কিছুক্ষণ আগে হকির ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখছিলাম। দারুণ। আমি মুগ্ধ হয়েছি। আমরা যদি ঠিকঠাক পরিকল্পনা করি এবং সমর্থন দেই তাহলে হকির সামনে ভালো সম্ভাবনা রয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE