ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নির্বাচক ছাড়াই নতুন মিশনে যাচ্ছে বাংলাদেশ
শুক্রবার রাত সাড়ে ১১টায় নিউজিল্যান্ডগামী ফ্লাইট টিম বাংলাদেশের। আগেই জানা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে সরাসরি নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিনায়ক সাকিব ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিউজিল্যান্ড চলে যাবেন।
এদিকে টিম অপারেশন্স ম্যানেজার পদে এসেছে পরিবর্তন। নাফিস ইকবালের বদলে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম অপারেশন্স ম্যানেজারের যৌথ দায়িত্ব সামলাবেন রাবিদ ইমাম। তবে ভেতরের খবর, জাতীয় দল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় আসর খেলতে যাচ্ছে কোন নির্বাচক ছাড়াই।
আগে শোনা গিয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুসও ৩০ সেপ্টেম্বর রাতে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাবেন। কিন্তু শেষ খবর, তারা দু’জন নিউজিল্যান্ড যাচ্ছেন না।
প্রধান নির্বাচক নান্নু বৃহস্পতিবার বিকেলে জাগো নিউজকে বলেন, ‘আমি নিউজিল্যান্ডে তিনজাতি আসরে জাতীয় দলের সঙ্গী হচ্ছি না। আমার ফ্লাইট ১৪ অক্টোবর।’ নান্নু যোগ করেন, ‘আমি একা নই, জালাল ভাইও (ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস) ১৪ অক্টোবর যাবেন।’
দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কোনো নির্বাচক। এখন পাকিস্তান ও স্বাগাতিক নিউজিল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডে তিনজাতি আসরেও থাকবেন না নির্বাচকদের কেউ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE