ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার গোপন তথ্য ফাঁস করলেন ডেভিড ওয়ার্নার
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর থেকেই ২০ ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছেন ওয়ার্নার। ওয়ানডেতেও সময়টা একেবারে খারাপ যাচ্ছে না। অ্যাশেজে ভালো করলেও পাকিস্তান সফরে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।
পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টে দুই হাফ সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার শ্রীলঙ্কায় ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। তবে এখনই লাল বলের ক্রিকেটের শেষ দেখছেন না এই অজি ওপেনার। এদিকে একই সময়ে অবসরে যেতে পারেন টেস্টের আরেক ওপেনার উসমান খাওয়াজাও। তারা দুজন একসঙ্গে বিদায় নিলে তাদের শূন্যতা পূরণ করা কঠিন হবে বলে জানিয়েছেন ওয়ার্নার।
এ প্রসঙ্গে বাঁহাতি ওপেনার ওয়ার্নার বলেন, ‘সত্যি বলতে আমি আমার খেলাটা উপভোগ করছি। আমার এখনও অনেক কিছু দেয়ার আছে। আমি মনে করি পরবর্তী প্রজন্মের ক্রিকেটার এবং সমর্থকদের কাছে আমি খানিকটা ঋণী। আমার লক্ষ্য অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত খেলা। আমি কোথায় আছি দেখা যাক।’
‘বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার আসছে। হ্যাঁ, আমি এবং উজ (উসমান খাওয়াজা) টেস্ট ক্রিকেটে ওপেন করছি। এই শূন্য জায়গাটা পূরণ করা কঠিন। একজন ওপেনারকে পাওয়াই কঠিন সেখানে দুজনকে পাওয়া তো আরও কঠিন। আমি সবসময় এটা নিশ্চিত হয়েছি খেলাটা ভালো অবস্থায় রেখেছি, সেটা দলগতভাবে।’
কদিন আগে ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিও ছাড়তে পারেন বিশ্বকাপের পর। অবসরের সময় ঘনিয়ে আসছে স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের। তারা বেশিরভাগই অবসর নিতে পারেন প্রায় একই সময়ে। যা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য বড় ধাক্কা হতে পারে। সেটা মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘এমন একটা সময় আসবে যখন ১২ থেকৈ ১৮ মাসে আমাদের মধ্যে ৫-৬ জন চলে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE