ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
টি-২০ তে ফের নতুন এক লজ্জার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকা
পরিসংখ্যান অনুযায়ী, বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগেও দক্ষিণ আফ্রিকার দখলেই সেই লজ্জাজনক রেকর্ড ছিল। ২০০৭ সালে ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০ রানে ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এবার তারা ৫ উইকেট হারালো ৯ রানেই।
বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় বোলারদের তোপে মাত্র ২.৩ ওভারেই ৯ রান ৫ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। তিনটি উইকেট নেন অর্শদীপ সিং। দুটি উইকেট দীপক চাহারের। আউট হন টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, ডেভিড মিলার এবং ত্রিস্তান স্টাবস।
থিরুভানান্তাপুরামে এদিন অনবদ্য ফর্মে ছিলেন ভারতীয় বোলাররা। প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভিত আড়িয়ে দেন অর্শদীপরা। প্রথম ওভারেই আউট হন বাভুমা। দীপক চাহারের বলে বোল্ড হয়ে দলীয় ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া দলপতি। ৪ বল খেলে একটি রানও তিনি করতে পারেননি।
১.২ ওভারে পতন ঘটে কিপার ব্যাটার কুইন্টন ডি ককের উইকেটের। দলগত এক রানেই পড়ে দ্বিতীয় উইকেট। চার বলে ১ রান করে অর্শদীপের বলে বোল্ড হন ডি কক। ওভারের পঞ্চম বলে নিজেদের তৃতীয় উইকেট হারায় প্রোটিয়া বাহিনী। আউট হন রাইলো রুশো। অর্শদীপের প্রথম বলেই তিনি রিশাভ পান্তের তালুবন্দী হন।
ওই ওভারের শেষ বলেই মারকুটে ব্যাটার ডেভিড মিলারকেও আউট করেন আর্শদীপ। মিলারও তার ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান। ২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের পঞ্চম উইকেটটি হারায়। দলীয় ৯ রানের মাথায় আউট হন ত্রিস্তান স্টাবস। চাহারের বলে আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ফলে মাত্র আড়াই ওভারে পাঁচ উইকেট হারিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে লজ্জার নজির গড়ে দক্ষিণ আফ্রিকা দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE