ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ভারতীয়দের কারণে নতুন দুশ্চিন্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও মালিকানা আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাই এসব লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রমিজ রাজা।
বিশ্বের বিভিন্ন দেশের টুর্নামেন্টে ভারতীয়দের উপস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগের হার অনেকটাই কম। এ নিয়ে চিন্তিত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছে তারা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, 'পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা পাকিস্তানিদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ার বিষয়ে অন্যান্য বোর্ডপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।'
এ ছাড়া বোর্ডগুলোর সঙ্গে পারস্পরিকভাবে অনাপত্তিপত্র প্রদানের একটি ব্যবস্থা চালুর বিষয়ে প্রাথমিক আলোচনাও করেছেন পিসিবি চেয়ারম্যান। সেই আলোচনা ক্রিকেটারদের বাইরের লিগে খেলার পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রমিজ।
এমন আলোচনা বাস্তবায়িত হলে পিসিবি অন্যান্য দেশের লিগের জন্য নিজের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেবে, আবার অন্যান্য দেশগুলো পিএসএলে খেলার জন্য তাদের খেলোয়াড়দের ক্ষেত্রে একই কাজ করবে বলে আশা তাদের।
পিসিবির দুশ্চিন্তার আরেকটি দিক পিএসএলের মান ধরে রাখা নিয়েও। আর্থিক দিক থেকে পিএসএলকে চ্যালেঞ্জ জানাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের লিগ দুটি। বিশেষ করে আরব আমিরাতের লিগ থেকে খেলোয়াড়দের আয়ের পরিমাণ হবে বেশি, যেখানে একজন বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE