ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মিরাজ-আফিফদের পারফরম্যান্সে নিয়ে যা বললেন পাপন
না সেই 'সোনার হরিণের'। তারই ধারাবাহিকতায় সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজে ভরসা রেখেছিল বাংলাদেশ। এই অলরাউন্ডার অবশ্য হতাশ করেননি। মিরাজের এমন সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি বিসিবি বস নাজমুল হোসেন পাপন।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে পঞ্চপান্ডবের কেউই দলে ছিলেন না। তাই তরুণদের জন্য সুযোগ ছিল নিজেদের প্রামণ করে দেখানোর। এই সুযোগ হাতছাড়া করেননি মিরাজ, আফিফ হোসেন কিংবা অধিনায়কের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান।
মিরাজ ব্যাটিংয়ে-বোলিংয়ে পারফর্ম করেছেন। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই দুর্দান্ত খেলেছেন। পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে আফিফের উন্নতির চাপ স্পষ্ট ছিল এই সিরিজে। আর শেষদিকে ব্যাটিংয়ে নেমে কার্যকরী ইনিংস খেলেছেন সোহান।
পাপন বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে এই না সে প্রতিদিনই রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার, যাকে আমরা টি-টোয়েন্টিতে বিবেচনাই করতাম না। তার ইম্পেক্ট খেলার মধ্যে থাকে। হয়তো ক্যাচ নেয় ফিল্ডিংয়ে নাহলে ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে কোথাও না কোথাও সে কিছু একটা করছেই। আমি বলছি যে আমার হাতে অনেকগুলো অপশন।'
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বেশিরভাগ ক্রিকেটারই আসা-যাওয়ার মধ্যে ছিলেন। কয়েকজন ছাড়া বাকিরা থিতু হতে পারেননি। যার প্রভাব পড়েছে দলের কম্বিনেশন এবং পারফরম্যান্সের উপর।
বিসিবি সভাপতি বলেন, 'আমাদের টিমের কম্বিনেশনটাই বানানো যাচ্ছিলো না। আমাদের আইডিয়া ছিল কিছু কিছু নতুন ছেলে ঢোকাতে হবে। এটা ছিল প্রথম পরিকল্পনা। এরমধ্যে সাকিব ছাড়া বাকিরা একেবারের নতুন না হলেও পরের। কয়েকটা ছেলের খেলাতো অসম্ভব ভালো লাগে। লিটন দাসের খেলা যেমন ভালো লাগতো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE