ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত দিলেন সোহান, দলে ফরতে পারেন যে তারকা ক্রিকেটার
সিরিজ জয় শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টিম টাইগার্স। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আরব আামিরাতের বিপক্ষে নেতৃত্ব দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে অধিনায়ক নুরুল হাসান সোহান গণমাধ্যমকে বলেন, এমন জয় দলকে বুস্ট আপ করবে। একইসঙ্গে বিশ্বকাপের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পরবর্তীতে কাজে দিবে। সেই সাথে বিশ্বকাপে দলে পরিবর্তনেরও ইঙ্গিত দেন সোহান।
সোহান বলেন, ‘বিশ্বকাপের জন্য যে ১৮-২০ জনের স্কোয়াড আছে তাদের যে কারোরই দলে থাকার সুযোগ আছে। কারণ অনেক বড় টুর্নামেন্ট। সবার জন্যই দরজা খোলা। বিশ্বকাপই আমাদের মূল লক্ষ্য। তবে এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। নিউজিল্যান্ডে গিয়ে পরিস্থিতি ও কন্ডিশন কেমন থাকে এসব দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোহান সেই সঙ্গে আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় অনেক সময় বড় রান করা থেকে স্ট্রাইক রেট পরিস্থিতি অনুযায়ী রানটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্য ওটাতেই ছিল। প্রতিদিন একরকম হবে বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পেয়েছি যা দলের সবার জন্য বুস্ট আপ করবে এবং কনফিডেন্ট দেবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। ইতোমধ্যে প্রতিটি দলই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তবে বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত স্কোয়াডে চাইলে পরিবর্তন আনা যাবে। সেক্ষেত্রে সামনে ত্রিদেশীয় সিরিজে সৌম্য-শান্তরা সুযোগ পেলে যদি ভালো পারফর্ম করতে পারেন তবে সুযোগ মিলতে পারে বিশ্বকাপ স্কোয়াডে। একইভাবে কপাল পুড়তে পারে অনেকের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE