ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অস্ট্রেলিয়া দলে ফিরলেন বাঘা তিন তারকা ক্রিকেটার
ভারত সফরে বিশ্রামে ছিলেন ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। স্টইনিস, স্টার্ক এবং মার্শ- তিনজনই ছিলেন ইনজুরি আক্রান্ত।
তবে বিশ্বকাপের আগমুহূর্তেই ইনজুরি কাটিয়ে উঠেছেন তারা। স্টার্ক হাঁটু, স্টইনিস সাইড স্ট্রেইন এবং মার্শ গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরেছেন। আর তাই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াই খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারত সিরিজে দুটি অর্ধশতক হাঁকানো অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এই সিরিজেও দলে থাকছেন। তবে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার এবং পেস বোলার কেন রিচার্ডসনকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সিএ'র নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, 'আমরা আসন্ন বিশ্বকাপ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। বিশ্বকাপের আগে চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের প্রত্যাবর্তন আমাদের স্বস্তি দিচ্ছে। তাই আমরা আশা করছি কেন এবং অ্যাস্টন ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে ফিরবেন।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ৫ এবং ৭ অক্টোবর। প্রথমটি ক্যারারা ওভাল এবং পরেরটি গ্যাবাতে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE