ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
১১ ছক্কার ম্যাচে দিশেহারা সাকিবরা, জেনে নিন ম্যাচের ফলাফল
রাহকিম কর্নওয়াল ও আজম খানের ঝড়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বার্বাডোজ। জবাবে ১৪ বল আগেই অলআউট হওয়া গায়ানা করতে পেরেছে মাত্র ১০৮ রান। পরপর দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব এই ম্যাচে করেছেন ১ রান, নিয়েছেন ১টি উইকেট।
এই ম্যাচ হারলেও ফাইনাল খেলার সুযোগ রয়েছে গায়ানার সামনে। এলিমিনেটর ম্যাচে সেইন্ট লুসিয়া কিংসকে ৩৩ রানে হারিয়ে জ্যামাইকা তালাওয়াজ। বৃহস্পতিবার ভোরে ফাইনালের দ্বিতীয় টিকিটের লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে জ্যামাইকা ও গায়ানা।
১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে গায়ানা। ইনিংসের চতুর্থ ওভারে উইকেটে গিয়ে মোটে তিন বল থাকতে পেরেছেন সাকিব। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২ বলে করেন ১ রান। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন শিমরন হেটমায়ার।
এর আগে বার্বাডোজকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে মাত্র ৫৪ বলে দুই চার ও ১১ ছক্কার মারে ৯১ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। তার এই ১১ ছক্কা সিপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে সাকিবের বলেই আউট হন তিনি।
কর্নওয়ালের সঙ্গে মিলে মাত্র ৮.৩ ওভারে ৯০ রানের জুটি গড়েছেন আজম খান। এ পাকিস্তানি তারকা আউট হওয়ার আগে তিনটি চার ও চারটি ছয়ের মারে ৩৫ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস। সাকিব নিজের কোটা পুরোটা শেষ করার সুযোগ পাননি। তিন ওভারে ২২ রান দিয়ে নেন এক উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE