ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাব্বিরের এক শটে বুঝে গিয়েছিল ব্যাটিং কোচ, রহস্যময় তথ্য ফাঁস করল সিডন্স
বিশেষ করে এ তিন ম্যাচে মেহেদি মিরাজ খেলেছেন যথাক্রমে ২৬ বলে ৩৮, ১৪ বলে ১২ ও ৩৭ বলে ৪৬ রানের ইনিংস। তবে আরেক মেকশিফট ওপেনার সাব্বির তিন ম্যাচে বড় কিছু করতে পারেননি। এশিয়া কাপে ৫ রানের পর আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হন ০ রানে।
মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সাব্বির। বিশেষ করে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাবির আলির খাটো লেন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের চেনা ছন্দে ফেরার বার্তাই দিচ্ছিলেন সাব্বির।
শেষ পর্যন্ত অবশ্য ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান এ মারকুটে ব্যাটার। তবে তার সেই ছক্কার শটে মুগ্ধ টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তার মতে, সাব্বির কী করতে পারে সেটি এই এক শটেই বুঝিয়ে দিয়েছেন। তবে তার কাছ থেকে এগুলো আরও বেশি দেখতে চান সিডন্স।
মেকশিফট ওপেনারদের ওপর সন্তুষ্টির কথা জানিয়ে এ অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ (আমি খুশি)। বিশেষ করে মিরাজের ওপর। সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’
মিরাজের প্রশংসা করে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’
এসময় বোলিংয়ে আরও কাজ করতে হবে জানিয়ে সিডন্স বলেছেন, ‘আমরা এখানে দেখলাম, এশিয়া কাপেও দেখেছি। আমরা খুব ভালো ব্যাটিং করেছি। হয়তো বোলিংয়ে কিছু উন্নতি করতে হবে। যা এই সিরিজে আমরা খুব ভালো করেছি। আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে আজকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE