ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবশেষে নতুন মিশনে মাশরাফী
এর মধ্যে নতুন প্রতিষ্ঠান হিসেবে এবার দল পেয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড। যারা সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে। নতুন এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা করা না হলেও ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে আরটিভি অনলাইন। যেখানে জানা গেছে, আসছে বিপিএলে সিলেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফী। কেবল দলকে নেতৃত্ব নন, সাবেক এই সফল অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।
মাশরাফীর নেতৃত্বেই দল গোছাবে দলটি। এ ছাড়াও সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার ডেপুটি কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।
মাশরাফী বিপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন। এ ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও শিরোপা জিতেছিল মাশরাফীর নেতৃত্বাধীন জেমকন খুলনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE