ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ভারত দলে পাওয়া গেছে জাদেজার বিকল্প ক্রিকেটার
এই সিরিজে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন অক্ষর। তিনি এই সিরিজে জাদেজার অনুপস্থিতি বুঝতেই দেননি ভারতীয় এই অলরাউন্ডার। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেট শিকারিও তিনি। এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন ভারত জাদেজার বিকল্প পেয়ে গেছে ভারত।
এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘অক্ষরের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। জাদেজার ছিটকে যাওয়ার পর সকলেই ভেবেছিল ভারতীয় দল দুর্বল হয়ে পড়বে, কিন্তু তারা আরেকজন দুর্দান্ত খেলোয়াড় খুঁজে পেয়েছে।’
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ হারা অস্ট্রেলিয়ার জন্য বড় একটি বার্তা। ব্যর্থতার কারণ জানিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘রান রেট ভালো ছিল এবং পুরো সিরিজ জুড়ে অনেক ভালো ক্রিকেট খেলা হয়েছে। ব্যাট বলের আধিপত্য ছিল এবং বোলারদের জন্য তেমন কিছুই ছিল না।’
ভারত সফরে আসেননি অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক। তিনি ফিরলে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। এ ছাড়া ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশন একেবারেই ভিন্ন। এ কারনে চিন্তার কিছু দেখছেন না অজি কোচ।
অজি কোচ বলেন, ‘অস্ট্রেলিয়া এবং এখানকার পরিস্থিতি ভিন্ন। সেখানকার পিচে আরও বাউন্স থাকবে এবং মিচেল স্টার্ক দলে ফিরবে, যা আমাদের আক্রমণকে শক্তিশালী করে তুলবে। বিশ্বকাপে তিনি বিপজ্জনক প্রমাণিত হতে পারেন। সে দেখিয়েছেন কী করতে পারেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE