ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
পাক ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জ দিলেন পাক সভাপতি রমিজ রাজা
নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। এবার পাকিস্তানকে শিরোপা জিততেই হবে, এমন কঠিন চ্যালেঞ্জ দিলেন পিসিবি সভাপতি। এবারের বিশ্বকাপে শিরোপা ঘরে তুলতে চায় পাকিস্তান। বাবর
আজমের দলের কাছে যেকোন মূল্যে ট্রফি চান রমিজ রাজা। জিও টিভিকে রমিজ বলেন, ‘আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে
দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি।’ টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা চার দলের একটি হলেও পাকিস্তানকে দুর্ভাবনায় ফেলতে পারে ভঙুর মিডল অর্ডার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও মিলেছে এমন প্রমাণ। রিজওয়ান একাই ৮৮ রান করলেও বাকি কোন ব্যাটারই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। তাদের গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, সাউথ
আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল। তবে এসব ছাপিয়ে রমিজের ভাবনায় কেবলই শিরোপা জয়। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, তিনি পাকিস্তানকে হারতে দেখতে পছন্দ করেন না।
‘পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়।’ – রনিজ আরও যোগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE