ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বিপিএলঃ চূড়ান্ত হল দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক

২০২২ সেপ্টেম্বর ২৬ ১৪:৪৭:০৮

বিপিএলঃ চূড়ান্ত হল দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক

আজ ২৬ সেপ্টেম্বর সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষে থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সাথে সংবাদ সম্মেলনে কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, টুর্নামেন্টে ‘এ’ থেকে পর্যায়ক্রমে ‘জি’ ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেখানে ‌‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৮০ লাখ পাবেন এবং পর্যায়ক্রমে ‘জি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। এছাড়া বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে ৮০ হাজার মার্কিন ডলার পাবেন।

এবার থেকে বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া প্লেয়ার্স ড্রাফট থেকে বাকি ক্রিকেটার কিনতে হবে।

বিপিএলের ২০২৩ আসর মাঠে গড়াবে নতুন বছরের শুরুতেই, ৬ জানুয়ারি। ঢাকার মিরপুরের ভেন্যু ছাড়া আরও দুটি অর্থাৎ, মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা। ঢাকা ছাড়া বাকি দুটি ভেন্যু হলো চট্টগ্রাম এবং সিলেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ