ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ম্যাচ শেষে আফসোস করে যা বললেন অধিনায়ক সোহান

২০২২ সেপ্টেম্বর ২৬ ১২:০৫:৪৪

ম্যাচ শেষে আফসোস করে যা বললেন অধিনায়ক সোহান

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, ১০-১৫ রান কম হওয়ায় এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, “পাওয়ারপ্লেতে ওরা ভালো বোলিং করেছে, আমরা তিন উইকেট হারিয়েছি। শিশির থাকায় আমাদের বোলারদের গ্রিপে সমস্যা হচ্ছিল”।

“বুঝতে পেরেছিলাম যে ১০-১৫ রান কম হয়ে গেছে। পাওয়ারপ্লেতে আমরা উইকেট হারিয়েছি। কিন্তু আমাদের বোলার শরিফুল এবং মিরাজ ডেথ ওভারে খুব ভালো বোলিং করেছে। আফিফ সত্যিই ভালো খেলেছে। স্ট্রাইক রোটেট করেছে এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আফিফ হোসেনের ৭৭ রানের ওপর ভর করে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে আফিফ এবং অধিনায়ক সোহান ছাড়া বলার মতো রান করতে পারেনি আর কোন ব্যাটসম্যান। বোলিং এবং ফিল্ডিংয়েও ভালো করতে পারেনি বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ