ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সবসময় চাপের মুখে খেলতে ভালো লাগে: আফিফ
টপঅর্ডারের ব্যর্থতার দিনে ভালো করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। আউট হয়ে গেলে ১১ ওভারে মাত্র ৭৭ রানে ৫ উইকেট হরিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের রেকর্ড ৮১ রানের জুটি গড়েন আফিফ।
চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ক্যারিয়ার সেরা ইনিংসে ৫৫ বলে ৭৭ রান করেন এ ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। যেখানে ছিল সাতটি চারের সঙ্গে তিনটি ছয়ের মার। আফিফের ব্যাটে চড়েই মূলত দেড়শ ছাড়ায় বাংলাদেশ। তাই সাত রানের জয়ে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে আফিফ জানান, চাপের মুখে খেলতেই ভালোবাসেন তিনি। যার প্রমাণ অনেকবারই দেখা গেছে। বিশেষ করে ২০১৯ সালে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চাপের মুখে ২৬ বলে ৫২ রান করে দলকে জিতিয়ে নিজের শক্ত মনোবলের পরিচয় দিয়েছিলেন আফিফ।
সেদিন থেকে এখন পর্যন্ত অনেকবারই দলের বিপদে চওড়া হয়েছে আফিফের ব্যাট। তিনি নিজেও এটি উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘সবসময় চাপের মুখে ব্যাটিং করতে ভালো লাগে। আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হওয়ায় ভালো লাগছে।’
তথাকথিত সিনিয়র বলতে যাদের বোঝানো হয় তাদের কেউই নেই চলতি আমিরাত সফরে। তবে এটি নিয়ে ভাবছেন না আফিফ, ‘কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকলেও আমাদের ওপর বাড়তি চাপ নেই। আমাদের সবসময় সেরা একাদশই খেলাতে হবে। আশা করি পরের ম্যাচেও আমি রান করতে পারবো।’
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফিফ আরও বলেন, ‘শুরুতে উইকেট একটু কঠিন ছিল। বল গ্রিপ হচ্ছিল। টপঅর্ডার ভালো করতে পারিনি, পরের ম্যাচে ইনশাআল্লাহ করবে। এটা সমস্যা না। আমি আর সোহান ভাই ব্যাট করার সময় আস্তে আস্তে উইকেট ভালো হচ্ছিলো দেখে আমরা আরও ভালো ব্যাটিং করতে পেরেছি।’
নিজের ব্যাটিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে এ বাঁহাতি ব্যাটারের ব্যাখ্যা, ‘লক্ষ্য থাকে উইকেট পড়ে গেলেও স্ট্রাইক রোটেট করি আর বাউন্ডারির জন্য করি। আজও ভিন্ন কিছু হয়নি। আজও গেম প্ল্যান অনুযায়ী চেষ্টা করেছি। আমার মনে হয় উইকেট অনুযায়ী শেষদিকে রান ঠিক ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE