ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তান
গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড পাকিস্তানের সামনে দিয়েছিল ২০০ রানের বিশাল লক্ষ্য। দলপতি বাবর আজম আর রিজওয়ান মিলেই এই লক্ষ্য তাড়া করে ফেলেছেন খুব সহজে।
পাকিস্তানের করাচিতে ৭ টি-২০র সিরিজের দ্বিতীয় টি-২০ তে ১০ উইকেট আর ৩ বল হাতে রেখে জিতেছে পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে দুই ওপেনার মিলে ২০০ রান তাড়া করে জিততে পারেননি। বাবর আর রিজওয়ান বিশ্বরেকর্ড গড়েছেন।
১০ উইকেটে এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন।
১০ উইকেট হাতে রেখে সবচেয়ে বেশি রান তাড়ার তৃতীয় রেকর্ডটি আবার পাকিস্তানের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে বিনা উইকেটে জিতিয়েছিলেন বাবর-রিজওয়ান জুটিই।
বৃহস্পতিবার রাতে করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল ইংল্যান্ড। ২৩ বলে ৪টি করে চার-ছক্কায় অধিনায়ক মঈন আলি খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস। বেন ডাকেট করেন ২২ বলে ৪৩।
জবাবে বাবর-রিজওয়ান জুটির কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। বাবর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে তিনি ১১টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)