ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সিঙ্গাপুরে ডেভিড খেলবেন অস্ট্রেলিয়া দলে, মুখ খুললেন অজি অধিনায়ক

২০২২ সেপ্টেম্বর ২০ ১৪:৫৬:২৭

সিঙ্গাপুরে ডেভিড খেলবেন অস্ট্রেলিয়া দলে, মুখ খুললেন অজি অধিনায়ক

তিনি বলেন, ডেভিড সুযোগ পেয়েছে, এটা দারুণ ব্যাপার। সে বিশ্বসেরাদের মাঝেই আছে। টি-২০ তে মিডল অর্ডারে ব্যাটিং করা খুব কঠিন। বেশিরভাগ রান সংগ্রাহকরা ইনিংস উদ্বোধন করে বা টপ অর্ডারে ব্যাটিং করে।

কামিন্স ডেভিডকে এক্স ফ্যাক্টর বলে উল্লেখ করে আরও বলেন, আমি মনে করি, সে অসাধারণ। আশা করি, জাতীয় দলে সুযোগ পেলে বিশ্বজুড়ে ঘরোয়া টি-২০ লিগে যা করছে, সেটাই সে ধরে রাখতে পারবে। আমার ধারণা সে একজন এক্স-ফ্যাক্টর।’

উল্লেখ্য, টিম ডেভিড সিঙ্গাপুরের হয়ে ১৪ টি-২০ ম্যাচে ৪৬.৫০ গড়ে করেছেন ৫৫৮ রান। এছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-২০ তে ১১৯ ম্যাচে ৩১.৬৮ গড়ে করেছেন ২ হাজার ৭২৫ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ