ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সাকিব তামিমের পর টি-টেনে নাম লেখালেন দেশ সেরা আরও এক টাইগার ক্রিকেটার

২০২২ সেপ্টেম্বর ২০ ১১:১০:৩১

সাকিব তামিমের পর টি-টেনে নাম লেখালেন দেশ সেরা আরও এক টাইগার ক্রিকেটার

প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল।

টি-১০ লিগের টুইটারে প্লেয়ার ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে। সেখানে ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয়দের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালও।

টুইটে উল্লিখিত অন্য খেলোয়াড়রা হলেন- ইংল্যান্ডের ডেভিড মালান ও রবি বোপারা, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস। আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট।

এর আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে লেগে খেলেছেন তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের প্রথম আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন তামিম। সেবার তিন ম্যাচে ১৭৬.০৯ স্ট্রাইকরেট ও ৪০.৫০ গড়ে ৮১ রান করেন তিনি। হাঁকান একটি ফিফটিও। এবং ২০১৭ সালে বাংলা টাইগার দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ