ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৮ বছর পর ফেরা সেমিতে বাংলাদেশ
এই টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয়ের রুপকার ডানহাতি অফস্পিনার সোহেলি খাতুন। তাও আবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। দীর্ঘ প্রায় ৯ বছর পর জাতীয় দলে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচেই করেছেন ক্যারিয়ার সেরা বোলিং করেছে বাংলাদেশী এই বোলার। যার সুবাদে স্কটিশদের ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ বাঘিনীরা।
এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। মাত্র ৪২ রানে ৭ উইকেট হারানোর পর মনে হচ্ছিল পঞ্চাশের আগেই হয়তো গুটিয়ে যাবে তাদের ইনিংস। তবে শেষ তিন উইকেটে আরও ৩৫ রান যোগ করে ফেলে স্কটিশরা।
প্রতিপক্ষের মিডলঅর্ডার ধসিয়ে দেওয়া বোলিংয়ে সোহেলি চার ওভারে ১ মেইডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সোহেলি ২০১৩ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত খেলেন পাঁচটি ম্যাচ। এই আসর দিয়ে প্রায় সাড়ে ৮ বছর পর আবার ফিরেছেন দলে।
আসরের প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র এক ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন সোহেলি। যেখানে এই বোলার খরচ করে বসেন ১০ রান। তবে দ্বিতীয় ম্যাচেই দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে উপহার দিলেন ম্যাচজয়ী পারফরম্যান্স। এছাড়াও বাংলাদেশ অন্যতম নারী বোলার নাহিদা আখতার ২, সালমা খাতুন ও সানজিদা আখতার মেঘলার শিকার ১টি করে উইকেট।
পরে ৭৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শামীমা সুলতানা ৭ রান করে আউট হয়ে যান। মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৬ রান। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেন ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলতে পারবে তারা। এই বাছাইপর্বের দুই ফাইনালিস্ট দল পাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)