ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মাঠে নয়, বাংলাদেশের ক্রিকেটারদের অবসরের নেয়ার জায়গা অন্য কোথাও
এবার অফিসিয়ালিও টেস্ট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রুবেল। কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে টেস্ট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন এই স্পিডস্টার।
কিন্তু কেন ফেসবুকেই নিজের অবসরের সিদ্ধান্ত জানাতে হলো রুবেলকে? কেনই বা বিসিবির পক্ষ থেকে কোনো স্টেটমেন্টে রুবেলের অবসরের বিষয়টি গণমাধ্যমের কাছে জানানো হয়নি?
এর সবচেয়ে বড় উত্তর হতে পারে বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠেনি। এই ক্রিকেট সংস্কৃতির অভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকেও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানাতে হয়েছে ফেসবুকের মাধ্যমে।
অথচ ক্রিকেট বিশ্বের অন্য দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা পাশের দেশ ভারতেও বোর্ডের পক্ষ থেকে বিবৃতি জানাতে দেখা যায়। সেই সব দেশে বোর্ডকে সিদ্ধান্ত জানানোর পর দুই পক্ষ থেকে ঘোষণা আসতেও দেখা যায়। সম্প্রতি কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোমের অবসর, সুরেশ রায়নার থেমে যাওয়া কিংবা ট্রেন্ট বোল্টের ভবিষ্যৎ ভাবনা বোর্ডের পক্ষ থেকেই ঘোষণা এসেছে।
অথচ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অফিসিয়ালি মাস দুয়েকের বেশি সময় আগে থেমে যাওয়া তামিমকে বেছে নিতে হয়েছে ফেসবুককে। অথচ বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার টি-টোয়েন্টি থেকে থামার সিদ্ধান্ত নিয়েছেন তারও মাস ছয়েক আগে। বিসিবিকেও জানিয়েছেন সেই সিদ্ধান্ত।
কিন্তু কোথাও এক অদৃশ্য কারণে বিসিবি এবং তামিম একে অপরকে সঙ্গী করে অফিসিয়ালি ঘোষণা দিতে পারেনি। শেষে ফেসবুকে নিজের পেইজে তামিম ১৭ জুলাই লিখেন, ‘আজ থেকে আমাকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া একজন হিসেবে ধরে নিতে পারেন।’
একই অবস্থা দেখা যায় বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। এশিয়া কাপ থেকে ফিরে নীরবে-নিভৃতে ফেসবুক পোস্টের মাধ্যমে টি-টোয়েন্টি থেকে থেমে যান মুশি। বিসিবিও মনে হয় এই ব্যাটসম্যানের সিদ্ধান্তে অবাক হয়েছে, অন্তত পক্ষে কর্তাব্যক্তিদের কথা শুনে তেমনই মনে হয়েছে।
সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও কত আলোচনা-সমালোচনার গুঞ্জণ বয়ে গেছে গণমাধ্যমগুলোতে। অবস্থা এমন দেখা গিয়েছে, বিসিবি এবং ক্রিকেটাররা যেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একবিন্দুতে আসতেই পারছে না। এমন দৃশ্য দেখা গিয়েছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ক্ষেত্রেও। বিসিবির প্রতি ক্ষোভের কারণে এখন পর্যন্ত ওয়ানডে এবং টেস্ট থেকে তো অবসরের সিদ্ধান্তও নেননি মাশরাফী।
এবার একই দৃশ্য দেখা গেল রুবেলের ক্ষেত্রেও। আগেরদিন বিসিবিকে জানিয়েছিলেন টেস্ট থেকে থেমে যাচ্ছেন তিনি। অথচ বিসিবি নিজেদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। অফিসিয়াল চিঠি পেয়েও অজানা কারণে চুপ রইল বিসিবি। রুবেলই নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন,
‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’
বিসিবির সঙ্গে টাইগার ক্রিকেটারদের এই অদৃশ্য দূরত্ব কবেই বা কমবে! কবে থেকে টাইগার ক্রিকেটাররা ফেসবুকে জানানোর আগে বিসিবি বরং তাদের বিবৃতিটাই নিজেদের প্রেস রিলিজে গণমাধ্যমের কাছে পৌঁছে দেবে! কবেই বা সঠিক ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠবে বিসিবির মধ্যে এবং বাংলাদেশে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)