ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মঈনকে দেখা যাবে ইংলিশদের নেতৃত্ব দিতে। আর মাঠে নামার আগে জানালেন পাকিস্তানের মাটিতে অধিনায়কত্ব করা গর্বের বিষয়।
আসন্ন এই টি-২০ সিরিজের প্রথমটিতে আগামীকাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায় করাচিতে। নিয়মিত অধিনায়ক জস বাটলার স্কোয়াডে থাকলেও পুরোপুরি চোট না সারায় থাকবেন দলের ডাগআউটে। এ কারণে নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক মঈন আলি জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের অধিনায়কত্ব করা বড় গর্বের মুহূর্ত।
গণমাধ্যমে মঈন বলেন, ‘অবশ্যই আমার শিকড় এখান থেকে। এখানে এত বড় সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বড় কিছু। এটি একটি ঐতিহাসিক সিরিজ, যার ফলে বিশাল ও গর্বের মুহূর্ত। আমার মা-বাবা, আমার বন্ধুরা এবং আমার পরিবার এবং সম্প্রদায় আর আমি মনে করি যে আমি প্রতিনিধিত্ব করি তারা সবাই আমার জন্য খুশি। যে কোনো জায়গায়, যে কোনো খেলায় ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ও এই দলের হয়ে খেলা একটি বিশাল সম্মানের বিষয়।’
গেল মাসে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলার সময় চোট পেয়ে ছিটকে যান বাটলার। এমন অবস্থায় পাকিস্তান সিরিজ পুরোপুরি মিস করবেন বলে ধারণা করা যাচ্ছে। কবে নাগাদ মাঠে ফিরবেন বাটলার সেটা মঈনও নিশ্চিত করে বলতে পারছেন না।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই (বাটলার কখন খেলবেন), তিনি একটু বেশি সতর্ক এবং হয়তো সফরের শেষের দিকে তিনি একটি বা দুটি ম্যাচ খেলবেন তবে এটি তার অগ্রগতির উপর নির্ভর করবে। আমরা তাকে বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট করতে চাই তাই আমরা কোনো ঝুঁকি নেব না।’
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। পরের তিনটি লাহোরে। সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ অক্টোবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)