ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাটলারকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইংল্যান্ড
বর্তমানে অবশ্য পুনর্বাসনের একদম শেষ ধাপেই আছেন ইংলিশ এই ব্যাটার। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ঝুঁকি নিতে চাইছেন না বাটলার নিজেও। আর তাই তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলী।
বাটলারের ফিটনেস প্রসঙ্গে মইন বলেন, 'বাটলার কখন খেলবে সেটা নিয়ে আসলে নিশ্চিত নই। সে এখন খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে। সম্ভবত সফরের শেষদিকে সে একটি বা দুটি ম্যাচে খেলবে। তবে এটা নির্ভর করবে তার উন্নতির ওপর। বিশ্বকাপের আগে আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাই এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না।'
এদিকে মইনের পূর্ববর্তী বংশের পুরোটাই পাকিস্তানে। ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার রোমাঞ্চ ছুঁয়েছে এই অলরাউন্ডারকে।
মইন আরও বলেন, 'অবশ্যই আমার শেকড় এখানে (পাকিস্তানে) এবং এতো বড় এবং ঐতিহাসিক একটি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া আমার জন্যে অনেক বড় গর্বের ব্যাপার। আমার মা, বাবা, বন্ধু, পরিবার ও পরিচিত সবাই আমার জন্যে খুশি। ইংল্যান্ডকে যেকোনো ম্যাচে নেতৃত্ব দেয়া এবং খেলতে পারাটা যে কারও জন্যই অনেক সম্মানের।'
২০ সেপ্টেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। এর মধ্যে করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি এবং লাহোরে অনুষ্ঠিত হবে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
পাকিস্তান সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জস বাটলার (অধিনায়ক), মইন আলী, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড ও মার্ক উড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)