ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বঃ প্রথম ম্যাচ জিতে যা বললেন জ্যোতি
শুরুতেই টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলদেশ দলের ওপেনার শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৬ (১৬) রানে ফিরলে শামিমার সঙ্গে ৬২ (৬১) রানের জুটি গড়েন নিগার সুলতানা।
ইনিংসে ৪০ বলে ৪৮ রান করে শামিমা ফিরলেও জৌতি তুলে নেন ৫৬ ম্যাচ পর ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। যদিও দুর্বল মালদ্বীপের বিপক্ষে ছিল একটা শত রানের ইনিংস।
ব্যাটার জৌতির ৫৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ।
জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জৌতি বলেন, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পেরেছি, এজন্য আমি অনেক বেশি আনন্দিত। সবসময়ই চেষ্টা করি, দলে নিজের ভূমিকা যেন ঠিকঠাক পালন করতে পারি। আমার কাছে মনে হয় কিছুটা আজকে করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব পালন করব।’
টাইগ্রেসদের দেয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। সানজিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার গ্যাবি লুইস। আরেক ওপেনার ৩৩ (৩২) রানের মাথায় সালমা খাতুনের থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। মিডল অর্ডারে অধিনায়ক লাউরা ডিলানি ২৮ আর ইমিয়ার রিচার্ডসনের ২৬ বলে ৪০ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হন দশ রানের কোঠা পার করতেও।
অবশেষে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড।
টাইগ্রেসদের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নেনে সানজিদা আকতার ও নাহিদা আকতার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)