ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দল গঠনে বিসিবি নির্বাচকদের শক্তির উৎস কোথায়
পৃথিবীর সব ক্রিকেট দলেই খেলোয়া আসে একটি প্রক্রিয়ার মাধ্যমে। কেও ইচ্ছে করলেই দলে ঢুকতে পারে না। তাদের দলে আনেন নির্বাচকরা। এজন্য তাদের পারফরম্যান্স বিবেচনা করে থাকেন এই নির্বাচক প্যানেল। ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান বিবেচনায়ই একজন খেলোয়ার জাতীয় দলে ঢুকতে পারে।
এতো ক্ষমতা জাদের সেই পদে এক যুগেরও বেশি সময় ধরে আছেন মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুর বাসার সুমন আর আকরাম খানের মতো সাবেকরা। কিছুদিন আগে আকরাম খান এই পদ থেকে সরে গেলে সেখানে এখন কাজ করছেন আব্দুর রাজ্জাক। কিন্তুু তাদের সময়ে কতটা এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদের পর আর কোনো প্রতিভা কি তারা তুলে আনতে পেরেছেন? এদের বিদায়ের পর কারাই বা দলের হাল ধরবেন? ইতিমধ্যেই সাকিব ছাড়া বাকি চারজন টি২০ দলে নেই। টেস্টে নেই মাহমুদউল্লাহ মাশরাফি। তাহলে তাদের জায়গায় কারা এলেন?
এসব দেখার দায়িত্ব নির্বাচকদের। ঘরোয়া লিগে খেলোয়াররা কেমন করছেন বা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নতুন প্রতিভা খুজে বের করার দায়িত্ব নান্নু বাসার রাজ্জাকদের। অথচ গত এক দশকে তেমন কোনো খেলোয়ার তারা খুজে বের করতে পারেননি।
ঘুরেফিরে বার বার খারাপ করা শান্ত সৌম্য নাঈম সাব্বিরাই সুযোগ পাচ্ছেন। পাইপলাইনে ভালো খেলোয়াড় না থাকা নাকি নির্বাচকদের খেলোয়ার খুজে বের করে আনতে না পারা কোনটা দায়ী।
খেলোয়ার তৈরী করার জায়গা ঘরোয়া লীগ সেখানেই বা তারা কতটা উন্নতি করতে পেরেছেন?সঠিক অবকাঠামো কি আসলেই তৈরী হয়েছে? মানসম্মত পিচ ভালো মাঠ কোনোটাই বিসিবির নেই।
একজন খেলোয়ার ঘরোয়া লিগে হাজার রান করেও আন্তর্জাতিক খেলায় রান করতে পারে না। আবার ৫০ ওভারের ম্যাচে ভালো খেলা খেলোয়াড়কে নামিয়ে দেয়া হচ্ছে টি২০ তে।দিনের পর দিন রান করা তুষার ইমরান নাঈম ইসলামরা দলের জন্য বিবেচিত হন না। অথচ শান্ত কোথাও রান না করেই বার বার জাতীয় দলে ফিরছেন।
তাহলে নির্বাচকরা এই ধরনের খেলোয়ার নির্বাচন করছেন কি করে। তাদের কি কারো কাছে জবাবদিহি করতে হয়। ১১ বছর ধরে এখই পদে তারা আছেন কি ভাবে।
বিশ্বের সব বোর্ডই একটা নির্দিষ্ট সময় পর পর এই পদে পরিবর্তন আনে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলো বিশ্বকাপ জিতলেও সময় শেষ হয়ে গেলেই বদলে ফেলে নির্বাচক। তাহলে কোন শক্তিতে নান্নু বাসার আকরাম খানরা এক যুগ ধরে একই পদে আছেন। আসবে কি পরিবর্তন নাকি যা আছে তাই ভালো এই নীতিতেই চলবে বিসিবি?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)