ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ, দেখে নিন ফলাফল
রোববার রাতে আবুধাবিতে হওয়া ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল। জবাবে দুই বল আগে অলআউট হওয়া আয়ারল্যান্ড করতে পেরেছে ১২৯ রান। ফলে ১৪ রানের জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশনে শুভসূচনা হলো বাংলাদেশের।
১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়ে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই আইরিশ মেয়েদের চেপে ধরে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানেন সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকারে পরিণত হন তিন নম্বরে নামা ওরলা প্রেন্দারগাস্ত।
আরেক ওপেনার অ্যামি হান্টার ও অধিনায়ক লরা ডিলানি চেষ্টা করেন দলকে জয়ের কক্ষে রাখতে। অ্যামি ৩৩ ও লরার ব্যাট থেকে আসে ২৮ রান। এ দুজন ফেরার পর বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রিচার্লিসন। তবে তার ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা। নাহিদা আক্তার ও সানজিদা মেঘলার শিকার দুইটি করে উইকেট। মাত্র ৩০ রানে শেষ পাঁচ উইকেট হারানো আয়ারল্যান্ডের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টপঅর্ডারের তিন ব্যাটার। বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ১৬ বলে ১৬ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন শামীমা সুলতানা ও অধিনায়ক জ্যোতি।
ফিফটির সম্ভাবনা জাগালেও দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে আউট হন শামীমা। তার ৪০ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। শামীমা আউট হওয়ার পর হাত খুলে মারতে থাকেন শুরুতে রয়েসয়ে খেলতে থাকা টাইগ্রেস অধিনায়ক।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০ চার ও একটি ছয়ের মারে ৫৩ বলে ৬৭ রান করেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি। এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলা প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন তিনি।
আইরিশদের হারিয়ে যাত্রা শুরুর পর বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড নারী দল। আজ রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। বুধবার গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমির টিকিট পেতে গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকা বাঞ্ছনীয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)