ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

দারুন সুখবরঃ টি-টেন লিগে খেলবেন তামিম

২০২২ সেপ্টেম্বর ১৮ ২৩:০৭:৩৩

দারুন সুখবরঃ টি-টেন লিগে খেলবেন তামিম

চলতি বছরের নভেম্বরে শুরু হবে টি-টেন টুর্নামেন্টের ষষ্ঠ আসর। এর জন্য আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবারের টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটের নিলাম। যে ড্রাফটে নাম রয়েছে তামিমেরও। আয়োজকরা টুইট করে খবরটি নিশ্চিত করেছে।

তামিম এর আগে ২০১৭ সালে পাখতুনসের হয়ে ৩ ম্যাচ খেলে ৮১ রান করেছেন। যেখানে ২৭ বলে ৫ চার ও ৪ ছয়ে অপরাজিত ৫৬ রানের ইনিংসও রয়েছে এই টাইগার তারকার।

তামিম ছাড়াও এবারের ড্রাফটে তারকাদের মধ্যে রয়েছেন জেসন রয়, ডেভিড মালান, জেমস ভিন্স, নাজিবুল্লাহ জাদরানের মতো তারকারা। এবারের আসরেও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স রয়েছে। যেখানে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরটি ২৩ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ