ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে একজন নেতা মাশরাফির খুব দরকার
অধিনায়কত্ব পাওয়ার পরই জিম্বাবুয়ে কে ঘরের মাঠে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপ বাংলাদেশ তাদের সর্বোচ্চ সাফল্য পায়। ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে সুপার এইটে খেলার গৌরব অর্জন করে। ভারতের বিপক্ষে বিতর্কিত সেই ম্যাচ টা না হারলে হয়তো আরও অনেক দুর যেতে পারতো সেই বিশ্বকাপে দারুন ছন্দে থাকা বাংলাদেশ।
বিশ্বকাপ পরবর্তী সময়টা বাংলাদেশের জন্য ছিলো আরও বেশি সাফল্যের।শক্তিশালী ভারত কে পর পর দুই ম্যাচে হাড়িয়ে সিরিজ জেতা বা সাউথ আফ্রিকা কে হারানো অথবা পাকিস্তান কে হোয়াইট ওয়াস করা সবই এসেছে মাশরাফির হাত ধরেই।
২০১৬ এবং ২০১৮ সালের এশিয়া কাপেও ফাইনাল খেলে বাংলাদেশ। খারাপ সময়ে নাসির সাব্বির রুবেল লিটন দাস কে আগলে রেখেছেন নিজের মতো করেই। লিটন এখন সময়ের সেরা একজন ব্যাটসম্যান শুধু মাশরাফির কারনেই। এসব কারনে তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে।
২০১৮ এশিয়া কাপে লিটন কে সাহস যোগানোর সেই দৃশ্য এখনো ভোলেনি এই দেশের ক্রিকেট প্রেমিরা।২০১৫-২০২০ সাল পরযন্ত বাংলাদেশ ওয়ানডেতে বিশ্বের অন্যতম সফল দল হিসেবে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়। ওই সময়ে টি২০তেও কমবেশি সাফল্য আসছিলো। টেস্ট ঘরের মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হারিয়ে এই ফরম্যাটেও আশার জাগিয়েছিল।
দল হিসেবে খেলাই ছিলো ওই সময়ের সাফল্যের রহস্য। এক জনের উপর নির্ভরশীল না থেকে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করেছেন। নেতা হিসেবে মাশরাফি এটা বের করে আনতে পেরেছেন।
তার আপসহীন মানুষিকতার জন্যই সাফল্য এসেছে নিয়মিতভাবে। প্রতিভা বাছাইয়ে তিনি যথেষ্ট সফল ছিলেন। মুস্তাফিজ লিটন সৌম্য তার সময়েই উঠে এসেছে। শুধু জাতীয় দল নয় একই সময়ে বিপিএলেও তিনি ছিলেন সমান সফল।
কিন্তুু মাশরাফি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই দলটাকে কেমন খাপছাড়া লাগছে। টি২০ তে জয় পেতে ধুকছে। ওয়ানডেতে কিছুটা সফল হলেও সব শেষ জিম্বাবুয়ে তে সিরিজ হেরেছে। সবশেষ দুই এশিয়া কাপের পারফরম্যান্স তো আরও লাজুক। তাই সবাই মনে করে হয়তো এই অবস্থার উন্নতির জন্য মাশরাফি মর্তুজার মতো কারিশম্যাটিক একজন অধিনায়ক খুব দরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)