ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৪:৪৪:৫০

‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’

বুধবার দল ঘোষণার সময় নির্বাচকরা জানান, সর্বসম্মতিক্রমেই বাদ দেওয়া হয়েছে রিয়াদকে। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয় মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

তাইতো আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মানববন্ধন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের ভক্তরা। এক নম্বর গেটের সামনে মানববন্ধন করেছে তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গিয়েছে।

মানববন্ধনে উপস্থিত ভক্তরা এই সময় স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’। মানববন্ধনে আশা তার ভক্তরা জানিয়েছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলে দেখতে চান তারা। তাদের বিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পেলে জ্বলে উঠবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ