ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রমিজের অভিযোগ- ‘ভারতীয় সাংবাদিকের প্রশ্নটাই উসকানিমূলক ছিল’
সে সাংবাদিকও চুপ করে থাকেননি। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল? পাকিস্তানের দর্শকেরা কি কষ্ট পায়নি? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব ভুল করলেন, আপনি আমার মোবাইল কেড়ে নিতে পারেন না। এটি ঠিক হয়নি চেয়ারম্যান।’
রমিজ তখন মুখে কুলুপ এঁটেছিলেন। এত দিন চুপ করে থাকলেও অবশেষে মুখ খুলেছেন রমিজ। ইউটিউবের এক অনুষ্ঠানে রমিজ দাবি করেছেন, সেই সাংবাদিকের প্রশ্নটাই ছিল উসকানিমূলক, ‘সাংবাদিক যে প্রশ্নটা করেছিল, সেটাই ঠিক ছিল না। সে বলেছে আমাদের দল নিয়ে পাকিস্তানের মানুষ অসন্তুষ্ট। সে কীভাবে এটা জানল? সে তো পাকিস্তান থেকে ২ হাজার মাইল দূরে থাকে। তার কথাটা পুরোপুরিই উসকানিমূলক ছিল।’
টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে পাকিস্তান প্রত্যাশামতো খেলতে পারেনি, রমিজ এটা মেনে নিয়েছেন। তবে ওই সাংবাদিককে নিয়ে বলেছেন, ‘মাঠে তো সে সাধারণ সমর্থকদের সঙ্গে বসেনি। সাংবাদিকদের জন্য নির্ধারিত আলাদা জায়গায় বসেছিল সে। তাহলে সমর্থকদের বক্তব্য খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কীভাবে জানল সে? মনের মধ্যে বিদ্বেষ থাকলে এই সব প্রশ্ন মাথায় আসে। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এটা নিয়ে আর আলোচনা চাই না।’
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের পর রমিজকে করা ভারতের সাংবাদিক রোহিত জুগলানের প্রশ্নটা ছিল এ রকম, ‘দলের হারে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। আপনি কি তাঁদের জন্য কোনো বার্তা দেবেন?’
এ প্রশ্ন শুনেই রেগে যান রমিজ। সেই সাংবাদিককে রমিজ বলেছিলেন, ‘আপনি মনে হয় ভারত থেকে এসেছেন, আপনার দেশের জনগণ তো মনে হয় অনেক খুশিতে আছে!’ ঘটনা শুধু বিতণ্ডাতেই শেষ হয়ে যায়নি। সে সময় সাংবাদিকের মুঠোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন রমিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)