ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তারকা ক্রিকেটার বাদ দিয়ে বিশ্বকাপ আরব আমিরাতের দল ঘোষণা
আরব আমিরাতের হয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন মুস্তফা। অস্ট্রেলিয়াতে খেলতে পারলে দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করতেন তিনি। তবে পড়তি ফর্মের কারণে জায়গা হারিয়েছেন মুস্তফা।
কদিন আগে এশিয়া কাপের বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে ব্যাটিং না করলেও বল হাতে ১ উইকেট নিতে ৪০ রান খরচা করেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলে একটি ম্যাচে একাদশ থেকে বাদও পড়েছিলেন তিনি। এর আগে সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে ৮৭ রান করেছেন।
দল থেকে বাদ পড়ায় কষ্ট পেলেও আরব আমিরাতকে নিয়ে আশার কথা শুনিয়েছেন মুস্তফা। অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, বেশ কয়েকটি দলকে চমকে দেবে সংযুক্ত আরব আমিরাত। এদিকে মুস্তফার জায়গায় আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সি আয়ান। যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের পাশপাশি বল হাতে ১৩ রানে ১ উইকেট নিয়েছিলেন। কদিন আগে আহমেদ রাজার স্থলাভিষিক্ত হওয়া সিপি রিজওয়ান অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ট্রাভেল রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড: সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরওয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দৌদ, কার্তিক মেইপান, আহমেদ রাজা, জহর খান, জুনায়েদ সিদ্দিকী, সাবির, আলিসান শারাফু এবং আয়ান খান।
ট্রাভেল রিজার্ভ: বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)