ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এবার বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড নিয়ে ক্ষোভ শোয়েবের
তবে এই দল নিয়ে সন্তুষ্ট নয় পাকিস্তানেরই অনেকে। শোয়েব মালিক তো সরাসরি কিছু না বলেও অনেক কিছু বুঝিয়েছেন স্বজনপ্রীতির বিতর্ক তুলে। শহীদ আফ্রিদি সরাসরি ক্ষোভ জানিয়েছেন। এবার পাকিস্তানের আরেক সাবেক তারকা শোয়েব আখতারও প্রশ্ন তুলেছেন এই স্কোয়াড নিয়ে।
সাবেক এই পেসার তো বলেই দিয়েছেন, এই দল নিয়ে গ্রুপ পর্বও পেরোতে পারবে না পাকিস্তান। এছাড়াও দলের অধিনায়ক বাবর আজমকেও খোঁচা দিয়েছেন শোয়েব। এদিকে দলে ফাখারকে না রাখা নিয়েও সন্তুষ্ট নন এই সাবেক ক্রিকেটার।
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনার শুরুতেই নির্বাচকদের এক হাত দেখে নিয়ে শোয়েব বলেন,
‘এটা কেমন দল নির্বাচন? তারা বলেছিল, আমরা এমন একটি সিদ্ধান্ত নেব যা সবার পছন্দ হবে। কিন্তু তারা মিডল অর্ডারে পরিবর্তন না করার মতো ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিল। সমস্যাটা ছিল মিডল অর্ডারে, কিন্তু নির্বাচকরা তা উপেক্ষা করল এবং সেখানে কোনো পরিবর্তনই আনল না। প্রধান নির্বাচক যখন সাধারণ মানের, সিদ্ধান্তও তো নেওয়া হবে সেরকমই।’
এরপর দলে ফাখারকে না রাখা এবং একইসঙ্গে রিজওয়ান ও ইফতিখার আহমেদকে রাখা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, ‘আমি অনেকবার বলেছি, ফখর জামানকে (প্রথম) ৬ ওভার খেলতে দিন, যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশন তার জন্য উপযুক্ত হবে। বাবরকে ওপেনিংয়েই রাখুন। ইফতিখার আহমেদ দ্বিতীয় মিসবাহ। আমাদের রিজওয়ান আছে এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য এখন আছে ইফতিখার।’
দলের প্রথম রাউন্ডের বৈতরণী পার না হওয়া এবং অধিনায়ক বাবরকে খোঁচা দিয়ে শোয়েব শেষে যোগ করেন, ‘এই দল নিয়ে, প্রথম রাউন্ডেই আমরা বাদ পড়তে পারি। আমাদের ব্যাটিং বিভাগের গভীরতা নিয়ে আমি শঙ্কিত। আমাদের অধিনায়কও এই সংস্করণের জন্য উপযুক্ত নয়, কারণ সে সবসময়ই ক্ল্যাসিক কাভার ড্রাইভ খেলতে মুখিয়ে থাকে। সে নিজেকে ক্ল্যাসিক দেখাতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)