ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম লড়াইয়ের মধ্যমে শেষ হল বাংলাদেশ নিউজিল্যান্ডের, জেনে নিন ফলাফল
কিন্তু নিউজিল্যান্ড লিজেন্ডসের সঙ্গে পেরে উঠলো না মোহাম্মদ শরীফের দল। ইন্দোরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়েছে রস টেলরের দল।
প্রথম ম্যাচে ৯৮ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ লিজেন্ডস। টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো তারা।
আজ টস হেরে ব্যাট করতে নেমে ১১ ওভারে বাংলাদেশ তুলেছিল ৩ উইকেটে ৯৮ রান। ওপেনার নাজিমউদ্দিন (০) আর মেহরাব হোসেন (১) ব্যর্থ হলেও পরে অলক কাপালি আর ধীমান ঘোষের ঝড়ো ব্যাটে লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ লিজেন্ডস।
অলক কাপালি ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৩৭ রানের হার না মানা ইনিংস। ৩২ বলে অপরাজিত ৪১ করেন ধীমান। এছাড়া আফতাব আহমেদের ব্যাট থেকে ৯ বলে একটি করে চার-ছক্কায় ১৩ রান।
জবাবে ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড লিজেন্ডস। অ্যান্টন ডেভচিচকে (২) ডলার মাহমুদের ক্যাচ বানান আবদুর রাজ্জাক। এরপর ১৭ বলে ২৬ করা জেমি হাউকে বোল্ড করেন কাপালি।
তবে ডিন ব্রাউনলি আর রস টেলর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। শেষ ৩ ওভারে ২১ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। মোহাম্মদ শরীফ নবম ওভারে দেন মাত্র ৭ রান। ফলে ১২ বলে দরকার পড়ে ১৪। তখনও লড়াইয়ে ছিল বাংলাদেশ।
কিন্তু অলক কাপালির করা পরের ওভারের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে সব আশা শেষ করে দেন টেলর। ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। ব্রাউনলি অপরাজিত ছিলেন ১৯ বলে ৩১ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)