ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘তখন হয়তো আমরা বেশি প্যানিকড হয়ে যাই’
জিম্বাবুয়েতে ভালো করায় বেশ আত্মবিশ্বাসী তরুণ এই পেসার। এদিকে এশিয়া কাপ খেলতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে রয়েছেন হাসান। আত্মবিশ্বাসের ভেলায় চড়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চান তিনি।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় হাসান বলেন, ‘সবশেষ আমার যে পারফরম্যান্স দেখেছিলেন জিম্বাবুয়েতে, তাতে আমার আত্মবিশ্বাস ছিল যে হয়তো জায়গা ধরে রাখতে পারব দলে। এমনটাই হয়েছে। জিম্বাবুয়ে যে সিরিজটা খেলেছিলাম, ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী আমি নিজেই। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’
এশিয়া কাপে প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলেও দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনরা চাপের মুখে ভালো বোলিং করতে না পারায় ম্যাচ হারতে হয়েছে সাকিব আল হাসানের দলকে।
পরের ম্যাচে ব্যাটাররা ভালো ব্যাটিং করলেও চাপের মুখে নিজেদের সেরাটা দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। চাপের মুখে কেন বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেন না? হাসান মনে করেন, চাপের মুখে বেশি প্যানিকড হয়ে যাওয়ার কারণে এমন হয়।
তিনি বলেন, ‘যখন চাপের সময় আসে, তখন হয়তো আমরা বেশি প্যানিকড হয়ে যাই, আমাদের যে মূল স্কিল, ওটা হয়তো ভুলে যাই। এই ব্যাপারটি সত্যি বলতে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)