ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে পঞ্চ-পান্ডবের বিদায় নিয়ে যা বললেন নুরুল হাসান
তবে সময় ফুরিয়ে এসেছে পঞ্চপাণ্ডবের। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়ে নিয়েছেন মাশরাফি বিন মোর্তজা।
কিছুদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার পথেই হেঁটেছেন তারা আরেক বন্ধু মুশফিকুর রহিম।
এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।পঞ্চপাণ্ডবের মধ্যে এখন শুধু বাকি রয়েছেন সাকিব আল হাসান।
পঞ্চপাণ্ডবের দিনশেষে এখন লিটন, মুস্তাফিজ, সোহানদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশের ক্রিকেট। আর সেটি স্মরণ করে দিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান।
সিনিয়রদের অনুপস্থিতিতে সামনের সিরিজ ও টুর্নামেন্টগুলোতে তরুণদের দায়িত্ব নেওয়ার কথা মনে করিয়ে দিলেন টি-টোয়েন্টির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,“আমাদের অভিজ্ঞ যারা আছেন তাদের অবদান আমাদের ক্রিকেটের প্রতি অন্যরকম।
ওনারা আমাদের অনেক দূর নিয়ে গেছে। এখন আমরা যারা আছি আমাদের কাজ হলো এই অবস্থা থেকে আরও এগিয়ে যাওয়া।”
“আমরা অনেকেই হয়তো ৫-৬ বছর ধরে খেলেছি, অনেক বেশি পরিণতও সবাই। প্রিমিয়ার লিগে অনেক ম্যাচ খেলেছে। বিশ্বকাপ হয়তো অনেকের জন্য প্রথম।
বাংলাদেশের জন্য আমরা সবাই জিততেই নামি। এ জিনিসটা (তরুণ দল) খুব বেশি প্রভাব ফেলবে না। দল হিসেবে আমরা যদি খেলতে পারি, আগে থেকে ফল নিয়ে না ভেবে যদি প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি, তাহলে ভালো কিছু হবে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)