ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবাক হলেও সত্যঃ শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করেছেন শহীদ আফ্রিদি
দুদিন আগেই এক সাক্ষাৎকারে শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার কোনো পরিচর্যাই করেনি বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
শহীদ আফ্রিদি ‘সামা টিভি’র টক শোতে বলেন, ‘সে নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তাঁর সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।’
পিসিবির ইন্টারন্যাশনাল ট্যুর ডিরেক্টর জাকির খান দুই একবার শাহীনের সঙ্গে কথা বললেও আর কোনো সাহায্য করেননি। আফ্রিদি বলেন, ‘চিকিৎসকের সঙ্গে সমন্বয় করা থেকে শুরু করে হোটেলে থাকা, খাবার খরচ—সবই সে নিজের পকেট থেকে করছে। আমি যতদূর জানি জাকির খান এক বা দুবার ওর সঙ্গে কথা বলেছে, এটুকুই।’
পিসিবি অবশ্য আফ্রিদির মন্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পিসিবি সব সময়ই ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গুরুত্বসহকারে করে থাকে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
পিসিবি বিবৃতিতে বলেছে, ‘লন্ডনে শাহিনের পুনর্বাসন প্রক্রিয়া চমৎকারভাবে এগোচ্ছে এবং উন্নতি দৃশ্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার পথে আছে সে। এটা বলার অবকাশ রাখে না যে পিসিবি সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।’
একদিন আগেই শাহীনকে নিয়েই পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অবশ্য দলে জায়গা হয়নি ওপেনার ফখর জামানের। তিনি হাঁটুর চোটে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য এরই মধ্যে ইংল্যান্ডে পাঠানোর ঘোষণা দিয়েছে পিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)