ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অদ্ভুত কারনে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিকে ‘না’ বলে দিলেন নিশাম
কিছুদিন আগেই ঘোষিত চুক্তিতে বাদ দেয়া হয়েছিল নিশামকে। পরবর্তীতে জায়গা ফাঁকা হলে আবারও তাকে কেন্দ্রীয় চুক্তিতে আসার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু ততদিনে নানান ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের নাম দিয়ে দেন নিশাম।
এ কারণে কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখানোর প্রস্তাবে রাজি হননি তিনি। তবে এই চুক্তিতে নাম না থাকলেও নিউজিল্যান্ডের হয়ে নিয়মিতই খেলে যেতে চান ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। বিশেষ করে বড় আসরগুলোতে খেলতে চান তিনি।
নিশাম বলেন, 'আমি জানি, আমার কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার সংবাদটিকে এমনভাবে দেখা হবে যেন দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আমি টাকাকেই বেছে নিয়েছি। তবে বাস্তবতা হচ্ছে, গত জুলাইয়ে আমার পরিকল্পনা ছিল যে, বোর্ডের চুক্তি গ্রহণ করব। আমাকে তখন চুক্তিতে রাখা হয়নি। আমি তাই বিশ্বজুড়ে বিভিন্ন লিগে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি।'
'সিদ্ধান্তটি কঠিন ছিল। তবে আমি নিজের প্রতিশ্রুতিগুলো রক্ষা করাকেই গুরুত্বপূর্ণ মনে করেছি। ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং নিকট ভবিষ্যতেও আমার স্বদেশীদের সঙ্গে মাঠে নামতে আমি প্রতিজজ্ঞাবদ্ধ, বিশেষ করে বড় আসরগুলোয়।'
কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। তার কয়েকদিন পর অবসরের ঘোষণা দেন বোর্ডের চুক্তিতে থাকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। এই দুজনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিতে চান। যদিও বোল্ট দেশের হয়ে বড় আসরে খেলতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)