ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবাক করা ভবিষ্যৎবানীঃ ‘বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে পারবে না’
বাবর ও রিজওয়ানের ব্যাটিংয়ের যে ধরন তা দলকে বিপদে ফেলে বলে মন্তব্য করেছেন আকিব। এক্ষেত্রে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনালের উদাহরণ টেনেছেন এ সাবেক পেসার। তাই তাদের কাছ থেকে অন্যরকম ব্যাটিংয়ের আশা জানিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন আকিব।
তার ভাষ্য, ‘এ দুজন ওপেনার আপনাকে কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। বাবর-রিজওয়ান বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। তবে তাদের বুঝতে হবে কী করতে হবে। রিজওয়ান ১৫ ওভার ব্যাটিং করলো। যখন ব্যাটিংয়ে যায় ওভারপ্রতি ৮ রান প্রয়োজন ছিল। কিন্তু আউট হওয়ার সময় সেটি উঠে গেলো ১৭তে।’
এসময় নির্বাচক কমিটির ওপরেও নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন আকিব। তার মতে, বেশ কয়েকজন খেলোয়াড়কে জোর করে বাদ দেওয়া হয়েছে এবং কয়েকজনকে বিনা কারণে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। কোনো বিকল্প তৈরি না করেই শোয়েব মালিককে দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।
আকিব বলেছেন, ‘ইফতিখার পাঁচ বছরে ঘুরে ঘুরে চারবার দলে ফিরেছে। আসিফ আলি ও খুশদিল শাহর বেলায় একই ঘটনা। জাতীয় দলের নিচে পাইপলাইনের দিকে নজর না দিলে, বিকল্প খেলোয়াড় কে হতে পারে তা না ভাবলে এমনটা হতেই পারে। আমি জানি না, এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)