ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে"
সময় সংবাদে এমনটা জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। দেশের ক্রিকেট অবকাঠামো উন্নত হলে মাঠেও টাইগাররা তার প্রতিফলন পাবে বলে মনে করেন তিনি। এ ছাড়া বিশ্বকাপের ভারত দলের সম্ভাবনা নিয়েও বেশ ইতিবাচক হরভজন।
এবারের এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান দল নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে বলেছিলেন হরভজন সিং। যে শঙ্কা তিনি করেছিলেন তা সত্যিই হয়েছে। শুধু আফগানিস্তান না, শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। টাইগারদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। যে প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছে না বিসিবিও। এশিয়া কাপের সুপার ফোরে খেলতে ব্যর্থ হওয়ার পর, নানা জনের নানা মত। এই ফরম্যাটে খেলার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে।
তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং তাদের দলে নেই। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনো খেলার প্রতি ভালোবাসা অটুট আছে। তাই ঘুরে ফিরে তার কাছে প্রশ্ন যায় ক্রিকেট নিয়ে। এমন দুঃসময়ে অবশ্য বাংলাদেশের পাশে আছেন সাবেক এই স্পিনার। টি-টোয়েন্টিতে কীভাবে আরও ভালো করা যায় দিয়েছেন তার টোটকা। তাগিদ দিলেন দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে।
এদিকে হরভজন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। যে কোনো দল, যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশও বিপজ্জনক দল। তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। অতীতে অনেকবারই তেমনটা করে দেখিয়েছে। এবার ভালো খেলেনি বলে, সামনে ভালো করবে না বিষয়টা এমন না। আমি আশা করি তারা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তাহলে ইতিবাচক ফল আসবে। তাদের প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে। বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আরও উন্নত হলে, ভবিষ্যতে অনেক ভালো ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে।’
বাংলাদেশের মতো এশিয়া কাপে হতাশ করেছে তার দেশ ভারতও। বিদায় নেয় সুপার ফোর থেকে। তবে বিরাট কোহলি ফর্মে ফিরেছেন এটাই স্বস্তির। বিশ্বকাপে ভিন্ন রুপে দেখা যাবে টিম ইন্ডিয়াকে, এমন বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০’র বেশি উইকেট পাওয়া সাবেক এই স্পিনারের। তিনি বলেন, ‘এশিয়া কাপে ভারত প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে সামনে বিশ্বকাপ আসছে। সেখানে তারা ভালো করবে বলেই আমার বিশ্বাস।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)