ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম উত্তেজনায় রোনালদোর প্রথম গোলে শেষ হল ম্যানচেস্টারের ম্যাচ, জেনে নিন ফলাফল
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে শেরিফ তিরাসপোলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। তার আগে জেডন সানচো করেন ম্যাচের প্রথম গোল। সবমিলিয়ে শেরিফকে ২-০ গোলে হারিয়ে চলতি ইউরোপায় নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গত সপ্তাহে প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড। এবার শেরিফের মাঠে গিয়ে আর ভুল করেনি এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাচে রীতিমতো একচ্ছত্র দাপটই ছিল ইউনাইটেডের। প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য লক্ষ্য বরাবর চারটি শট করেছে তারা।
ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৭ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মাথায় সানচোর উদ্দেশ্যে দারুণ এক পাস এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। বাম পায়ে বলটি রিসিভ করেই নিখুঁত ফিনিশিংয়ে ডান দিকের জাল কাঁপান ২২ বছর বয়সী উইঙ্গার সানচো।
বিরতিতে যাওয়ার আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ৩৮ মিনিটের সময় অ্যান্টনির ডি-বক্সের ভেতর এগিয়ে দেওয়া পাস ধরতে ছুটে যাচ্ছিলেন ডিয়েগো দালোত। কিন্তু তাকে পেছন থেকে ফেলে দেন শেরিফের কেপোজো। পরিষ্কার ফাউলে পেনাল্টির বাঁশি বাজাতে এক মুহূর্ত দেরি করেননি রেফারি।
গোলের সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি রোনালদো। যা চলতি মৌসুমে তার প্রথম গোল। সবমিলিয়ে ক্লাব ক্যারিয়ারে রোনালদোর এটি ৬৯৯তম গোল। পরে দ্বিতীয়ার্ধে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। তাই ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)