ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুবাই সিরিজে যাচ্ছে না সাকিব
তবে কোন দেশে হবে সেই খন্ডকালিন অনুশীলন ক্যাম্প এবং কখন? তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি বিসিবি বিগ বস। তবে আজ দুপুর গড়াতেই জানা হলো, অনুশীলন ক্যাম্পই নয় শুধু, দুই ম্যাচের একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজই খেলার সুযোগ পেয়ে যাচ্ছে বাংলাদেশ।
দুবাইতেই প্রস্তুতি ক্যাম্প হচ্ছে বাংলাদেশের এবং সেখানে আরব আমিরাত জাতীয় দলের বিপক্ষেই টি-টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাইতে অবস্থান করবে টিম বাংলাদেশ। অনুশীরনের পাশাপাশি ম্যাচ দুটিও খেলবে তারা। সবকিছু ঠিক থাকলে, ২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
এখন প্রশ্ন হলো দুবাইয়ের এই সফরে কী দলের সঙ্গে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান? নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম ছাড়া বাকি কোচিং স্টাফরাও কি তাতে সম্পৃক্ত হবেন?
আজ দুপুরের পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই প্রশ্ন করা হলে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সাকিব আল হাসানের বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে বিদেশী কোচদের কারো কারো থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সাকিবের দুবাইতে উপস্থিত থাকা নিয়ে বিসিবি সিইওর ব্যাখ্যা, ‘সাকিব আল হাসানকে আগেই তো একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়া হয়েছিল। এখনো সেভাবেই প্ল্যান আছে। দুবাইতে থাকার ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
নিজামউদ্দীন চৌধুরী সুজনের শেষ কথা, ‘যেহেতু এটা একটা টিমের প্রস্তুতি পর্ব, এটা টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবেন যে তাকে ওই সময়টাতে কতটুকু ক্যামব্যাক করে নিয়ে আসা যায় কিংবা দরকার।’
দুবাইতে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প এবং টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী ২২ তারিখ দল যাওয়ার ব্যাপারে একটা শিডিউল করা হয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর, এরপর আমরা হয়তো ব্যাক করব। এর মধ্যে কয়েকটা প্র্যাকটিস সেশন এবং দুইটা ম্যাচ খেলার আমাদের পরিকল্পনা রয়েছে। আরব আমিরাত থেকে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।’
বিসিবি সিইওর আশা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা দুবাইয়ের এই ৫-৬ দিনের সফরে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি কোচিং স্টাফের বেশিরভাগ থাকবে।’
এটুকু জানিয়ে বিসিবি সিইও আরও বলেন, ‘আগে কথা ছিল ভিনদেশি কোচিং স্টাফের বড় অংশ নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে মিলিত হবে; কিন্তু যেহেতু এই ক্যাম্পটা হঠাৎ করে হচ্ছে, এখন আমরা আশা করছি, কোচিং স্টাফ দুবাইতে আমাদের যে ক্যাম্পটা হবে সেখানে জয়েন করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)