ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে পাকিস্তান দলে তিন চমক
এশিয়া কাপে ব্যর্থতার জেরে স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন করেছে পাকিস্তান। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফখর জামান। তবে রিজার্ভ তালিকায় আছেন তিনি। এদিকে দলে প্রত্যাবর্তন হয়েছে হায়দার আলী এবং শান মাসুদের।
এশিয়া কাপ শেষেই গুঞ্জন ছড়ায়, বাদ পড়তে পারেন অলরাউন্ডার শাদাব খান। আর এমন গুঞ্জন ছড়ায় ফাইনালে তার চোট পড়াকে কেন্দ্র করে। যদিও যতটুকু খবর পাওয়া যাচ্ছে, বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামে রাখা হতে পারে তাকে। তবে বিশ্বকাপের বিবেচনাতেই থাকছেন তিনি।
পাকিস্তানের অধিনায়ক এবং ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাবর আজম ফর্মে নেই। এ ছাড়া মিডল অর্ডারের দুর্বলতাও ভাবাচ্ছে দলকে। আর তাই সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের পরামর্শ, শান মাসুদ ও হায়দার আলীকে দলে ফেরানো হয়েছে। ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও।
এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারেননি পাকিস্তানের বোলিং বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। তার অনুপস্থিতি দল যে হাড়ে হাড়ে টের পেয়েছে, সেটি তো এশিয়া কাপের পারফরম্যান্সই বলে দিচ্ছে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এই স্পিডস্টার ফিট হয়ে উঠবেন কি না তা নিয়েও ছিল শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তিনি।
এদিকে ফখর জামানের মতো মূল দল থেকে বাদ পড়লেও রিজার্ভ তালিকায় আছেন মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ দাহানি। তবে কোন তালিকাতেই জায়গা হয়নি পেসার হাসান আলির।
পাকিস্তানের বিশ্বকাপ দল:বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, হায়দার আলি, সাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন আফ্রিদি, আসিফ আলি, শান মাসুদ, উসমান কাদির, ফখর জামান।
ট্রাভেলিং রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হারিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)