ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সাকিব নয়, দুবাই ম্যাচে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা
যার কারণে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন প্রস্তুতির জন্য দেশের বাইরে পাঠানো হতে পারে বাংলাদেশ দলকে। শেষ পর্যন্ত সেটি হতে যাচ্ছে। আরব আমিরাত দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল নিয়েই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। ২৫ ও ২৭ সেপ্টেম্বর সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি চূড়ান্ত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন ক্রিকেটাররা।
এরপর নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে ৩০ সেপ্টেম্বর রওনা হবে দল। সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান। তাকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য সহঅধিনায়ক করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বৃহস্পতিবার মিরপুরে বলেছেন, “আমাদের ২২ তারিখে দুবাই যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত সেখানে থাকবো। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ফিরবো। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।”
তিনি আরও যোগ করেন, “যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সহায়ক নয়, সেজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করবো। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)